বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কাতারে বিশ্বকাপ টিকিট কালোবাজারি করায় বিদেশী তিন নাগরিক আটক

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ৪.০৯ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

বিশ্বকাপ টিকিট কালোবাজারি করার অভিযোগে বিদেশী তিন নাগরিককে আটক করেছে কাতারের স্থানীয় পুলিশ। টিকিট কালোবাজারির এটাই এবারের বিশ্বকাপের প্রথম ঘটনা।

দোহার অফিসিয়াল টিকিট সেন্টারের বাইরে থেকে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ সম্পর্কে এক বিবৃবিতে বলা হয়েছে, তিন ভিনদেশী নাগরিককে এই ঘটনায় আটক এবং  তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা করা হয়েছে। মন্ত্রণালয়ের  টুইটারে প্রকাশিত বিবৃতিতে আরও জানানো হয়, তারা তিনজনভিন্ন ভিন্ন দেশের নাগরিক, তবে কোন কোন দেশের তা স্পষ্ট করে জানানোহয়নি। শুধুমাত্র বলা হয়েছে, অফিসিয়াল আউটলেটের বাইরে এ তিনজন অবৈধভাবে টিকিট বিক্রি করার সময় পুলিশ তাদেরকে আটক করে।

আটককৃতরা যতগুলো টিকিট বিক্রি করেছে তার প্রতিটি বাবদ আড়াই লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে।

প্রতিদিনই প্রিয় দেশের খেলা দেখার আশায় দোহার টিকেটিং সেন্টারের বাইরে হাজারো সমর্থকের লাইন বাড়ছে।

বিশ্বকাপের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িতদের ব্যাপারে ফিফা ও কাতার সরকার অনেকবারই সতর্ক করেছে। গত সপ্তাহে বিশ্বকাপের ১৪৪টি নকল ট্রফি বাজেয়াপ্ত করার খবর জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে পোষাকে বিশ্বকাপের নকল লোগো ব্যবহারের দায়ে একটি প্রতিষ্ঠানের বিপক্ষে অভিযোগ আনা হয়েছিল। গত বছর বিশ্বকাপের ব্র্যান্ডিং সম্বলিত একটি পারফিউম বোতলের কারখানায় অভিযান চালানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com