বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে ২০ বছরের মধ্যে মধ্যবর্তী নির্বাচনে সবচেয়ে ভাল ফল করেছেন জো বাইডেন

  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ১০.২৮ এএম
  • ২০১ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্টঃ ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে ২০ বছরের মধ্যে মধ্যবর্তী নির্বাচনে সবচেয়ে ভাল ফল করেছেন জো বাইডেন। তার দল ডেমোক্রেটরা প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের চেয়ে পিছিয়ে থাকলেও উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত করেছেন। ফলে কম্বোডিয়ার রাজধানী নমপেন থেকে প্রসিডেন্ট জো বাইডেন উল্লাস প্রকাশ করেছেন। সেখান থেকে তার কোপ২৭ সম্মেলনে যোগ দেয়ার কথা। সেখান থেকেউচ্ছ্বসিত প্রশংসা করেছেন বাইডেন। নির্বাচনের ফল নিয়ে তিনি খুবই সন্তুষ্ট। বলেছেন, এখন রিপাবলিকানদেরকে সিদ্ধান্ত নেয়া উচিত তারা আসলে কারা। সিনেটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও তিনি এখন জর্জিয়ার উপনির্বাচনের দিকে দৃষ্টি দেবেন। এ অবস্থায় রিপাবলিকান দলের সিনেটর জোশ হাউলি হতাশা প্রকাশ করেছেন। রিপাবলিকান দলকে বলা হয় গ্রান্ড ওল্ড পার্টি বা সবচেয়ে পুরনো দল।
তিনি এদিকে ইঙ্গিত করে বলেছেন- প্রাচীণ দলটি এখন মৃত। জোশ হাউলি মিসৌরি থেকে প্রতিনিধিত্ব করেন। এক সংক্ষিপ্ত টুইটে তিনি দলের পারফরমেন্স নিয়ে ওই একটি বাক্য লিখেছেন। অনলাইন বিবিসি লিখেছে, একদিকে প্রেসিডেন্ট জো বাইডেনের এপ্রুভাল বা জনপ্রিয়তা কমে গিয়েছিল অনেক। মুদ্রাস্ফীতি মানুষকে ভোগাচ্ছে। ৪০ বছরের মধ্যে মুদ্রাস্ফীতি সর্বোচ্চ। দেশের সামগ্রিক অর্থনীতি ভাল নেই। গর্ভপাত এবং অস্ত্র নিয়ন্ত্রণ আইন করেছেন। এসব কারণে তার বিরুদ্ধে চলে গেছেন ভোটাররা- এমনই মনে করা হচ্ছিল। ধারণা করা হচ্ছিল কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে সারেসর্বনাশ হবে ডেমোক্রেটদের। তারা কোনো কক্ষের নিয়ন্ত্রণ নিতে সক্ষম তো হবেই না, উল্টো পরাজিত হতে পারে ভয়াবহভাবে। এমন অবস্থায় অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের দল যে ফল করেছে তা এক ঐতিহাসিক অর্জন।
এখন থেকে মাত্র ৬ বছর আগে রাজনীতিতে আসেন নেভাদার ক্যাথেরিন কর্টেজ মাস্তো। তিনিই হন ওই রাজ্যের প্রথম ল্যাতিনা সিনেটর। এই আসনে এবারও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। তার প্রতিপক্ষ রিপাবলিকান এডাম ল্যাক্সাল্ট। তাকে অনুমোদন দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অনুমোদন দেয়া সেই ল্যাক্সাল্টকে পরাজিত করে ডেমোক্রেটদের জন্য অকল্পনীয় বিজয় ছিনিয়ে এনেছেন ক্যাথেরিন। ফলে সিনেট এখন ডেমোক্রেটদের। শুধু তা-ই নয়। নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও কাঁধে কাঁধ রেখে প্রতিদ্বন্দ্বিতায় ডেমোক্রেটরা। এ পরিষদে এখন পর্যন্ত রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে এগিয়ে আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com