বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৯০৮ দিন কক্ষপথে ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরলো মার্কিন সামরিক ড্রোন

  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ১০.০৪ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্টঃ ৯০৮ দিন কক্ষপথে ভ্রমণ শেষে পৃথিবীতে শনিবার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে মার্কিন একটি সামরিক স্পেস ড্রোন অবতরণ করেছে মার্কিন সামরিক ড্রোন। এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে মার্কিন বিমান সংস্থা বোয়িং।
বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়, মনুষ্যবিহীন এক্স–৩৭বি শাটল ড্রোনটির প্রথম ফ্লাইট শুরু হয় ২০১০ সালে, ড্রোনটি এ পর্যন্ত মোট ১০ বছরেরও বেশি সময় মহাকাশে কাটিয়েছে এবং ছয়টি মিশনের সময় ১৩০ কোটি মাইলেরও বেশি উড়েছে।
মহাকাশ অভিযানের প্রধান জেনারেল চান্স সল্টজম্যান বলেছেন, ‘এই মিশনটি মহাকাশ অনুসন্ধানে সহযোগিতার প্রতি স্পেস ফোর্সের গুরুত্ব এবং এয়ার ফোর্স বিভাগের ভেতরে এবং বাইরে আমাদের অংশীদারদের জন্য মহাকাশে কম খরচে প্রবেশাধিকার সম্প্রসারণের উপর আলোকপাত করেছে।’
গোপনীয়তার মধ্যে চালু করা এক্স-৩৭বি বিমান বাহিনীর জন্য ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স, বোয়িং এবং লকহিড মার্টিনের যৌথ উদ্যোগে এটির ডিজাইন করা হয়েছিল।
এটি ৩০ ফুট (নয় মিটার) দীর্ঘ, একটি ১৫-ফুট ডানা রয়েছে এবং এটি সৌর প্যানেল দ্বারা চালিত হয়।
শাটলের শেষ লঞ্চের আগে ২০২০ সালের মে মাসে পেন্টাগন ড্রোনটির মাধ্যমে একটি সিরিজ বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার উদ্যোগ গ্রহন করে।
সেনাবাহিনী বলেছে, এই মিশনটি ছিল মহাকাশে বিদ্যমান পদার্থের প্রতিক্রিয়া পরীক্ষা করা, মহাকাশে পরিবেষ্টিত বিকিরণ কীভাবে বীজের ওপর ধারাবাহিক প্রভাব ফেলে তা মূল্যায়ন করা এবং সৌর বিকিরণকে কিভাবে রেডিও-বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করা তা যাচাই করা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com