রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নাশকতার পরিকল্পনায় জড়িত যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেফতার রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ৩৪৪৭ মামলা মানিকগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ইয়ামিন হত্যা: সাবেক এমপিসহ ১৯ আসামির বিচার শুরু গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকের অভিযান শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট মানবিক ও সহমর্মিতার বাংলাদেশ গড়তে চান তারেক রহমানের সরকার: জুবাইদা রহমান আইসিজের রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ডের সমর্থন চাইলো বাংলাদেশ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৬ জন হাসপাতালে ভর্তি

  • আপডেট সময় শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ৬.৪৯ পিএম
  • ২১২ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১৯৩ জন।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছে ২৬৬ জন। এরমধ্যে ঢাকায় ১৫০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ১১৬ জন ভর্তি হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ২৫২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৯২৩ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ৩২৯ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৪৬ হাজার ৭৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩০ হাজার ৭৮২ এবং ঢাকার বাইরে ১৫ হাজার ৯৭০ জন।
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৩০৭ জন। এর মধ্যে ঢাকায় ২৮ হাজার ৭৪৩ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১৪ হাজার ৫৬৪ জন সুস্থ হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com