সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ১৫শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২, ১০.১৯ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

আল-মনসুর,রুহিয়া(ঠাকুরগাঁও )প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ১ হাজার ৫শ পিস ইয়াবাসহ নুর ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত বুধবার রাতে সদর উপজেলার ঘনিবিষ্টুপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএনসির একটি দল। গতকাল বৃহস্পতিবার দুপুরে নুর ইসলামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। নুর ইসলাম রুহিয়া ঘনিবিষ্টুপুর এলাকার তৈয়ব আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: ফরহাদ আকন্দ। তিনি বলেন, নুর ইসলামের বসত ঘরে বিশেষ কৌশলে রাখা ব্যাগ থেকে ইয়াবাগুলি উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ দমন আইনে রুহিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com