সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ক্যারিয়ার এর প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ৩.৫৭ পিএম
  • ২৩৩ বার পড়া হয়েছে

“বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্য থাকে সব শিক্ষার্থীর। সে লক্ষ্য পূরণে প্রতিযোগিতার এই যুগে কেবল ক্লাসরুমের পাঠ্যসূচী যথেষ্ট নয়। তাই ক্যারিয়ার গঠনে শিক্ষার পাশাপাশি নানা প্রশিক্ষণ, দক্ষতা, সামর্থ্য অর্জন জরুরি যা এই সময়ে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো উৎসাহিত করে”। কথাগুলো বলছিলেন ‘রবি’র এইচআর টেক ও ট্যালেন্ট ম্যানেজমেন্ট এর মহাব্যবস্থাপক জনাব মুনিম আহমেদ।

ক্যারিয়ার নিয়ে প্রস্তুতি, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং দক্ষতা অর্জন বিষয়ে এই কর্মশালা আয়োজন করে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্টুডেন্ট এফেয়ারস ডিপার্টমেন্ট। কর্মশালায় মূল বক্তা জনাব মুনিম আহমেদ শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন এবং কর্মজীবনের জন্য সঠিক সিদ্ধান্ত ও প্রস্তুতিমূলক কর্মকৌশল হাতেকলমে শিখিয়ে দেন।

আয়োজনে সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডঃ এইচ এম জহিরুল হক। এছাড়া উপস্থিত ছিলেন স্টুডেন্ট এফেয়ারস এর ডিরেক্টর জনাব মঞ্জুরুল হক, স্কুল অব বিজনেসের প্রধান অধ্যাপক এস এম আরিফুজ্জামানসহ সম্মানিত শিক্ষক এবং অন্যান্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com