সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ঘোষিত হলো প্রজন্ম বাস রুট কমিটি

  • আপডেট সময় শনিবার, ১ অক্টোবর, ২০২২, ১১.৩১ এএম
  • ২৮০ বার পড়া হয়েছে

হারুন,জবি প্রতিনিধিঃ প্রজন্ম পরিবার নামে পরিচিত জগ্ননাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহন বাস ‘প্রজন্ম’এর বাস পরিচালনা পূর্নাঙ্গ কমিটি পহেলা অক্টোবর, ২০২২ এ ঘোষিত হয়। নব্যকমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ফাহিম আহমেদ এবং সাধারণ সম্পাদক ১৪তম ব্যাচের মাহথির আনান আলিফ।

বাসের শৃঙ্খলা ফেরানো ও যানজট নিরসনের জন্য প্রত্যাকবার এক বছরের জন্য নির্দিষ্ট বাসে নির্দিষ্ট কমিটি ঘোষণা করা হয়।তারই ধারাবাহিকতায় ২০১৯ সালে গত কমিটি গঠিত হয়।কিন্তু বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর জন্য সব কিছু থমকে যায়।এক কমিটিতে কেটে যায় তিন বছরের অধিক সময়।তবে এই সময়ে কোন সাংগঠনিক কাজই স্থবির থাকেনি।ইতোমধ্যে সদ্যা সাবেক কমিটির সভাপতি রেদোয়ান হোসেন এবং সাধারণ সম্পাদক অভিরাজ অভি’র আপ্রাণ প্রচেষ্টায় বাসের ১৫ ও ১৬ তম ব্যাচ নবীন বরণ সহ নানা শিক্ষামূলক কর্মসূচি বাস্তবায়ন করেন।এছাড়া তারা করোনা কলীন
সময়ে উপদেষ্টা মণ্ডলীদের সাথে নিয়ে দারিদ্র্য শিক্ষার্থীদের মেস ভাড়া নিরসন ও তাদের সাময়িক অর্থনৈতিক সহোযোগিতা করেছেন।

গত ২৩ সেপ্টেম্বর শুক্রবারে নবীন বরণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পূর্বের কমিটির বিলুপ্তি ঘোষণা করা হয়।সেখানে বাস কমিটির উপদেষ্টা মণ্ডলী ও উপস্থিত বাসের সকল সদস্যের মতামতের ভিত্তিতে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর নাম ঘোষণা করা হয়।
বাসের কমিটি বিষয়ে সভাপতি ফাহিমের এর জানতে চাইলে তিনি বলেন,”প্রজন্ম একটা পরিবার, যেখানে আমরা সবাই মিলেমিশে থাকি। এখানে প্রথম ব্যাচ থেকে ১৬ ব্যাচ পর্যন্ত সবার সাথে সবার সম্পর্ক সুমধুর। তবে প্রথম থেকে সম্পর্ক ঘনিষ্ঠ ছিল না,আস্তে আস্তে বড়ভাইদের কল্যাণে এটা এখন একটা পরিবারের মধ্যে চলে এসেছে। সদ্য সফল কমিটির ভাইয়েরা এই বন্ডিংটাকে তাদের কাজের মাধ্যমে আরও সুন্দর করে তুলেছে। বর্তমানে আমি এবং আলিফ আরও সুন্দরভাবে প্রজন্ম পরিবারকে একসাথে রাখার ও পরিচালনা করার কাজ করবো ইনশাআল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com