সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে লড়বেন মোঃ কামরুজ্জামান উজ্জ্বল আখন্দ।

  • আপডেট সময় শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৩.৩৫ এএম
  • ২০৩ বার পড়া হয়েছে

 

রাহাত রওশন,
শরীয়তপুর জেলা প্রতিনিধিঃ

আসন্ন শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী হিসেবে লড়বেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান উজ্জ্বল আখন্দ,

জানা যায় ষষ্ঠতম কমিশন সভা শেষে মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ নির্বাচনের এ তফসিল ঘোষণা দেন।

ঘোষিত ওই তফসিল অনুযায়ী; মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর ও  প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর।
এরই ধারাবাহিকতায় শরীয়তপুর সদর থেকে জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে নিজের প্রার্থীতার কথা জানিয়েছেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান উজ্জ্বল আখন্দ ।
তিনি বলেন, বিগত পাঁচ বছর এলাকার উন্নয়নে কাজ করেছি। এলাকার মানুষের কল্যাণে কাজ করেছি। আমি অনেক আশাবাদী আগামী ১৭ অক্টোবর শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে সকল ইউপি চেয়ারম্যান ও সদস্যরা আমাকে বিপুল ভোটে আবারো নির্বাচিত করবেন। আমি সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি। নির্বাচিত হওয়ার পর সকলের সঙ্গে সমন্বয় করে শরীয়তপুর সদরবাসী সেবায় সব সময় নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com