মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন এনে শিক্ষাকে আনন্দময় করার মাধ্যমে সৃজনশীল মানুষ তৈরী করার চেষ্ঠা করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ৮.৪৪ পিএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন এনে শিক্ষাকে আনন্দময় করার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনারভিত্তিক বিজ্ঞানমনস্ক, প্রযুক্তি বান্ধব মানবিক সৃজনশীল মানুষ তৈরী করার চেষ্ঠা করা হচ্ছে।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হৃদয় দিয়ে জানতে হবে এবং তাঁকে হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে।  তিনি যেমন করে বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্খাকে,বাংলার মানুষের স্বপ্নকে ধারণ করেছিলেন নিজের বুকের মধ্যে।

প্রতিটি মানুষের হৃদয়ের সেই স্বপ্নকে আরো জড়ালো করেছিলেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়নের সমস্ত সাহস শক্তি মানুষের মধ্যে সঞ্চারিত করেছিলেন। বঙ্গবন্ধুর নামেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। পাকিস্তানীদের কাছে  প্রতিটি বাঙালি ছিল মুজিব কা আদমী। দেশের স্বাধীনতা, উন্নয়ন ও মানুষকে ভালোবাসার কারণেই মুজিবকে হত্যা করা হয়েছে।

আজ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে ‘বঙ্গবন্ধু : বাংলাদেশ জাতি- রাষ্ট্র্রপ্রতিষ্ঠার মহানায়ক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. নুর জাহান বেগম, স্কয়ার টয়লেট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. মশিউর রহমান,  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. এস এম মোস্তফা কামাল খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com