সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সামাজিক সংগঠন “সেইভ দ্যা হাঙ্গার পিপল” এর কার্যকরী কমিটি গঠিত।

  • আপডেট সময় শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৪.০৬ এএম
  • ৩৪৯ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ সামাজিক সংগঠন “সেইভ দ্যা হাঙ্গার পিপল” কার্যকরী কমিটির সভা শুক্রবার নগরীর অস্থায়ী কার্য্যালয়ে সংগঠনের চেয়ারম্যান রুখসানা পারভীন রুবা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। লায়ন মোহাম্মদ আবু ছালেহ্ এর সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল হক, আবদুল নুর, আবদুল মন্নান, মুরাদ হোসেন প্রমুখ। সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সমূহ গৃহীত হয় এবং নতুন কমিটি ঘোষণা করা হয়।

বিশিষ্ট নারী নেত্রী রুখসানা পারভীন রুবা কে চেয়ারম্যান ও সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল হক কে মহাসচিব এবং সংগঠক আবদুল নুর কে ভাইস চেয়ারম্যান, কবি ও সাংবাদিক লায়ন মোঃ আবু ছালেহ্ কে অর্থ সম্পাদক, সংগঠক আবদুল মন্নান কে সাংগঠনিক সম্পাদক, পেশাজীবি ডাঃ সজীব তালুকদার কে দপ্তর সম্পাদক, বিশিষ্ট কলামিস্ট নেছার আহমেদ খান কে প্রচার সম্পাদক, মোহাম্মদ মুরাদ হোসেন কে কার্যকরী সদস্য করে নয় সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। সভায় সংগঠনের উপদেষ্টা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন কে নবগঠিত কমিটির পক্ষ হতে ফুলেল শুভেচছা জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য সেইভ দ্যা হাঙ্গার পিপল বিগত দুই বছর যাবৎ গরীব, দুস্থ, এতিম ও পথশিশুদের কল্যাণে কাজ করে আসছে। সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করাই এই সংগঠনের মুল লক্ষ্য। নিম্নবিত্ত মানুষ ও শারিরীক ভাবে অক্ষম মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের নিজস্ব অর্থায়নে হুইল চেয়ার প্রদান, খাদ্য বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ ও এতিম দুস্থদের জন্য ভোজ আয়োজন করে আসছে “সেইভ দ্যা হাঙ্গার পিপল”।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com