সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

চট্টগ্রামের ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে ‘স্ট্রাইকিং ফোর্স’ নামে বিশেষ দল গঠন,মেয়র রেজাউল করিম।

  • আপডেট সময় সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৮.২৮ এএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ স্থাপনা উচ্ছেদ এবং দখলমুক্ত করতে নিয়মিত অভিযান চালায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। সকালে অভিযান চালালে বিকেলে জায়গা আবারও দখল হয়ে যায়। এ অবস্থায় জায়গা পুনরায় দখল রোধে ‘স্ট্রাইকিং ফোর্স’ বা বিশেষ দল নিয়ে মাঠে নামছে চসিক।

আজ ১৪ আগস্ট, চট্টগ্রাম নগর
মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ‘স্ট্রাইকিং ফোর্স’ নামে বিশেষ এই দলের কার্যক্রমের উদ্বোধন করেন,
নগরের সড়ক ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে ‘স্ট্রাইকিং ফোর্স’ নামে বিশেষ দল গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। আজ রোববার এই বিশেষ দলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। মেয়র মো. রেজাউল করিম চৌধুরী নগরের টাইগারপাসে অস্থায়ী প্রধান কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোবারক আলী সাংবাদিকদের বলেন, পরিচ্ছন্নতা বিভাগের ২০ জন কর্মী বাছাই করে এই দল গঠন করা হয়েছে। তারা নগরের ফুটপাত ও সড়ক দখল হয়েছে কি না, তা পর্যবেক্ষণ করবে। এ ছাড়া উচ্ছেদ করা জায়গা পুনরায় দখল হয়েছে কি না, তারও খোঁজ রাখবে। এ জন্য তাদের গাড়িসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এ বিষয়ে তারা প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তার কাছে প্রতিবেদন দেবে।

সিটি করপোরেশন পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তারা জানান, নগরের সড়ক ও ফুটপাত দখলদারমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে নিয়মিত অভিযান চালানো হয়। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, সকালে অভিযান চালানোর পর বিকেলে আবারও তা দখল হয়ে যায়। এ অবস্থায় উচ্ছেদ করা স্থান পুনর্দখল রোধে বিশেষ দল কাজ করবে। তারা পুনর্দখলে যাওয়া জায়গায় সঙ্গে সঙ্গে উচ্ছেদ অভিযান চালাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com