সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নেত্রকোনার দুর্গাপুরে বিষপানে কলেজ ছাত্রের আত্নহত্যা।

  • আপডেট সময় সোমবার, ১ আগস্ট, ২০২২, ৫.০০ এএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ নেত্রকোনার দুর্গাপুরে হৃদয় (২০) নামের এক কলেজ শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে।

শনিবার (৩০ জুলাই) সন্ধ্যায় নিজ ঘরে বিষপান করে হৃদয়। পরে পরিবারের লোকজন বিষ খাওয়ার বিষয়টি বুঝতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর ৪টার দিকে মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থী উপজেলার গাঁওকান্দিয়া গ্রামের মোঃ উজ্জ্বল মিয়ার ছেলে এবং নেত্রকোনা সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী।

নিহতের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে ঘরে থাকা পোকাদমনের বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের চাচা সবুজ মিয়া জানান, কাউকে না জানিয়ে ৩ মাস আগে কোর্টের মাধ্যমে এক মেয়েকে বিয়ে করে হৃদয়। বিয়ের বিষয়টি মেয়ের পরিবারসহ সকলের জানাজানি হলে ছেলে ও মেয়ের উপর চাপ সৃষ্টি হয়। মেয়ের পরিবার থেকে বলা হয় ছেলেকে ডিভোর্স দিতে ছেলে এটি মেনে নিতে না পেরেই বিষপানে আতœহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত)

এনামুল হক বলেন, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com