সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নোয়াখালীতে অভাবের তাড়নায় দিন মজুরের আত্মহত্যা!

  • আপডেট সময় সোমবার, ২৫ জুলাই, ২০২২, ৮.৫৫ পিএম
  • ২৫১ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিলের খিলপাড়ায় রোগ ও অভাবের তাড়নায় অতিষ্ঠ হয়ে গলায় লুঙ্গি পেঁচিয়ে এক ব্যক্তি আত্নহত্যা করেছেন।

নিহত ব্যক্তি মোঃ শহীদুল ইসলাম (৫৫) উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খিরিহাটি গ্রামের রুইর বাড়ির সিরাজুল হকের ছেলে।
সোমবার (২৫ জুলাই) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করে বলেন, নিহত শহীদ বাড়ির পাশে একটি ছোট দোকান করে জীবিকা নির্বাহ করত। দীর্ঘদিন থেকে সে হাঁপানি রোগে ভুগছিলেন। হাঁপানি জনিত রোগ ও অভাবের তাড়নায় অতিষ্ঠ হয়ে বাড়ির পাশে প্রজেক্টের পাড়ে গলায় লুঙ্গি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

এমন সংবাদ পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

অপরদিকে, স্থানীয়রা ধারণা করছেন দীর্ঘদিন চিকিৎসা খরচ চালাতে গিয়ে অভাবের তাড়নায় তিনি আত্মহত্যা করতে পারেন।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় চাটখিল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com