বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

২৬ হাজার ৪০০ কোটি টাকা অবৈধ পথে বিদেশে পাচার করছেন বিদেশীরা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০, ৪.০০ পিএম
  • ৩৮৬ বার পড়া হয়েছে

বাংলাদেশে কর্মরত বিদেশীরা দেশ থেকে প্রতিবছর অবৈধভাবে প্রায় ৩১০ কোটি অ্যামেরিকান ডলার বা ২৬ হাজার ৪০০ কোটি টাকা অবৈধ পথে বিদেশে পাচার করছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি।

দুর্নীতি বিরোধী এই সংস্থাটি বুধবার ঢাকায় এ সংক্রান্ত একটি গবেষণা পত্র প্রকাশ করেছে যাতে বলা হয়েছে এই পরিমান টাকা অবৈধভাবে বিদেশে পাচার হওয়ায় সরকারের বার্ষিক রাজস্ব ক্ষতি হচ্ছে ১২ হাজার কোটি টাকা। ২০১৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত পরিচালিত এই গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রায় আড়াই লাখ বিদেশি কর্মী কাজ করেন যাদের মধ্যে বৈধ কর্মী রয়েছেন ৯০ হাজার। এসকল বিদেশি কর্মীরা বৈধভাবে বিদেশে রেমিটেন্সে পাঠান মাত্র চার কোটি ষাট লাখ ডলার।

এতে বলা হয়েছে তৈরি পোশাক খাতে সবচেয়ে বেশি বিদেশি কর্মী কর্মরত রয়েছেন। বাংলাদেশে কর্মরত বিদেশি কর্মীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি এবং এরপর রয়েছেন শ্রীলঙ্কা ও চীনসহ ৪৪টি দেশের কর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com