বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন বাতিলের দাবি বিএনপির

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০, ৩.৫৮ পিএম
  • ৪২৭ বার পড়া হয়েছে

নানা অনিয়মের তথ্য তুলে ধরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির দুই প্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল। বুধবার এক সংবাদ সম্মেলনে তারা বলেন, ভোটের দিন এজেন্টদেরকে কেন্দ্রে যেতে দেয়া হয়নি। ভয়-ভীতি উপেক্ষা করে যারা গিয়েছিলেন তাদেরকে মারধর করে বের করে দেয়া হয়। ভোটারদেরকেও কেন্দ্রে যেতে বাধা দেয়া হয়। ভুয়া ভোটার সাজিয়ে কেন্দ্রের বাইরে দীর্ঘ লাইন তৈরি করে সাধারণ ভোটারদের গতি রোধ করা হয়। তাদের অভিযোগ, অনিয়ম ও এক পক্ষের নির্বাচনের মধ্যে নির্বাচন হলেও ভোটের ফলাফলেও কারচুপি করা হয়। এই সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি। ৭ থেকে ৯ শতাংশ লোকও ভোট দেয়নি। কারণ সরকার ও নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থা নেই।
ওদিকে অভিযোগ আমলে না নিয়ে নির্বাচন কমিশন সিটি ভোটের বিজয়ী প্রার্থীদের নাম, ঠিকানা, পদবীসহ গেজেট প্রকাশ করেছে। এর ফলে আদালত ছাড়া সংক্ষুব্ধ প্রার্থীদের অভিযোগের সুযোগ রইলো না। এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আলমগীর বলেন, ফল বাতিলের কোন সুযোগ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com