সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে ১০ গ্রামের ফসল নিমজ্জিত।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২, ৮.২৬ পিএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ  আকস্মিক বন্যায় জামালপুরের মেলান্দহে ১০টি গ্রামের বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন কয়েক হাজার কৃষক। তারা পানির নিচ থেকে ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন। তবে শ্রমিক ও ধান পরিবহনে বেড়েছে খরচ। খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন আগে হঠাৎ করেই বন্যার পানিতে তলিয়ে যায় কৃষকের কষ্টার্জিত পাকা ও আধা পাকা ধান। এদিকে প্রতি কাঠায় ধান কাটার জন্য এক হাজার থেকে দেড় হাজার টাকা দিয়েও মিলছে না শ্রমিক। পাওয়া যাচ্ছে না নৌকা। তাই বেশিরভাগ১ ধান ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছে।

উপজেলার ঝাউগড়া ইউনিয়নের কাপাস হাঁটিয়া গ্রামের অসহায় কৃষক আমিনুল ইসলাম। তিনি এ বছর সাত বিঘা জমিতে বোরো ধান চাষ করেন। ধানের ফলনও ভালো হয়েছিল। কিন্তু হঠাৎ পানিতে ডুবে গেছে পুরো ক্ষেত।

উপজেলা কৃষি দপ্তর সূত্র জানায়, ঝাউগড়া, ঘোষেরপাড়া, কাপাস হাঁটিয়া, পূর্ব কাপাস হাটিয়া, শেখসাদি, টুপকারচর, ফকিরপাড়া, বেলতৈল, বাগবাড়ি, তালুকপাড়া ছাড়াও রৌমারী ও ইলশামারী বিলসহ ২০ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে ঝাউগড়া ও ঘোষেরপাড়া ইউনিয়নেই আবাদ হয়েছে ৪ হাজার ১৫০ হেক্টর ধান।

’মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, প্রতিদিন কয়েক ফিট করে পানি নেমে যাচ্ছে। এখন মাত্র ১০ একর জমির ধান কাটা বাকি রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com