শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পা দিয়ে মাড়িয়ে তৈরি হচ্ছে সেমাই 

  • আপডেট সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ৮.১৬ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে
 নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় পা দিয়ে মাড়িয়ে,অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি, খোলা পরিবেশে সেগুলো ভাজা এবং ময়লাযুক্ত ময়দা ব্যবহার করায় দুইটি কারখানার মালিককে ২০,০০০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
 সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নওগাঁ সদর উপজেলার আনন্দনগর ও আরজি নওগাঁ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন,সহযোগিতায় নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব চিন্ময় প্রামানিক এবং নওগাঁ পুলিশ লাইনের চৌকষ টিম
 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন জানান,ঈদুল ফিতরকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে পা দিয়ে মাড়িয়ে,অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করছে, এমন অভিযোগের ভিত্তিতে নওগাঁ নিরাপদ খাদ্য কর্মকর্তার সহযোগিতায় নওগাঁ সদর উপজেলার আনন্দনগর ও আরজি নওগাঁ এলাকায় কিছু অবৈধ সেমাই কারখানায় অভিযান পরিচালনা করেছি।
অভিযানকালে কারখানাগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন, বাজারজাত করার অপরাধে দুই সেমাই কারখানার মালিককে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com