সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মুক্তিযোদ্ধার ৬ ধরনের তথ্য ইউএনও অফিসে জমা দেয়ার অনুরোধ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০, ৬.১২ পিএম
  • ৪২৫ বার পড়া হয়েছে

বীর মুক্তিযোদ্ধাদের আইডি কার্ড ও ডিজিটাল সনদ দেয়ার লক্ষ্যে ৬ ধরনের তথ্য উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে জমা দেয়ার অনুরোধ জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক।
এই ছয় ধরনের তথ্যগুলি হচ্ছে- মুক্তিযোদ্ধার নাম (বাংলা ও ইংরেজিতে), মুক্তিযোদ্ধার মাতা ও পিতার নাম (বাংলা ও ইংরেজিতে), পাসপোর্ট সাইজের ১ কপি ছবি , জন্ম তারিখ, মুক্তিযোদ্ধা জীবিত না মৃত এবং জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদ নম্বর (প্রযোজ্য ক্ষেত্রে)।
আজ মৌলভীবাজার জেলা স্কুল মিলনায়তনে মৌলভীবাজার সদর, কমলগঞ্জ, কুলাউড়া ও শ্রীমঙ্গল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্ধোধন শেষে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান। ঢাকায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্প হতে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এই ৪ টি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়।
মন্ত্রী বলেন, ‘মুজিববর্ষে প্রত্যেক মুক্তিযোদ্ধার বক্তব্য ১০ থেকে ২০ মিনিট রেকর্ড করা হবে। মহান মুক্তিযুদ্ধের সময় ৯ মাস কিভাবে একজন মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছে তার বর্ণনা থাকবে রেকর্ডে। এছাড়া মুক্তিযুদ্ধের সকল ঐতিহাসিক স্থান সংরক্ষণ করা হচ্ছে, যাতে শত শত বছর পরেও পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে।’
মৌলভীবাজার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মল্লিকা দে-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসন-৩৩৬ এর সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমানসহ স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com