মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আজ শেষ হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

  • আপডেট সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০, ৪.২২ পিএম
  • ৮১৭ বার পড়া হয়েছে
ফাইল ছবি

 ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৮তম আসর আজ শেষ হবে। জাতীয় জাদুঘরের মূল অডিটোরিয়ামে বিকেল ৪টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আয়োজনের ইতি টানা হবে।

রেইনবো চলচ্চিত্র সংসদ আয়োজিত ৯ দিনব্যাপী এই উত্সবে ঢাকার ৭টি ভেন্যুতে প্রদর্শিত হয় ৭৪টি দেশের মোট ২২০টি চলচ্চিত্র। এরমধ্যে এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইনডিপেন্ডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগে চলচ্চিত্রগুলো দেখানো হয়।

বিভিন্ন দেশ থেকে ৯৫ জন প্রতিনিধি অংশ নেন এবারের উৎসবে। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’—প্রতিপাদ্যে চলে এবারের উৎসব।

এবার উৎসবের ৭০ মিনিটের বেশি চলচ্চিত্রের সংখ্যা ছিল ১১৭টি এবং স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্রের সংখ্যা ১০৩টি। বাংলাদেশের চলচ্চিত্র ছিল ২৬টি, যার মধ্যে ১৮টি স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন এবং ৮টি পূর্ণদৈর্ঘ্য। জাতীয় জাদুঘরের মূল অডিটোরিয়াম ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, মধুমিতা সিনেমা হল ও বসুন্ধরা সিটি স্টার সিনেপ্লেক্সে এবারের উত্সবের চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়।

উল্লেখ্য, ১৯৭৭ সাল থেকে বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলনে সংশ্লিষ্ট রেইনবো চলচ্চিত্র সংসদ। আন্দোলনের অংশ হিসেবে ১৯৯২ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব অনুষ্ঠিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com