মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

জবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা স্থগিত

  • আপডেট সময় শনিবার, ২২ জানুয়ারী, ২০২২, ৮.০৩ পিএম
  • ২৮১ বার পড়া হয়েছে

 হারুন, জবি প্রতিনিধিঃ করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় দেশের সব স্কুল, কলেজ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলোকেও একই ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়ার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো ইমদাদুল হক এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,”জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক দৈনিক করতোয়াকে বলেন সরকারি নির্দেশনা অনুযায়ী ক্যাম্পাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত, আপাতত ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকবে। কিছু ডিপার্টমেন্ট বিশেষ করে সাইন্স ফ্যাকাল্টির অধিকাংশ ডিপার্টমেন্ট এর দুই তিনটি করে ফাইনাল পরীক্ষা এখনো বাকি রয়েছে সে বিষয়ে জানতে চাইলে তিনি জানান স্ব স্ব ডিপার্টমেন্ট যদি মনে করে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া যায় তাহলে তারা নিবে। অনলাইনে পরীক্ষা হওয়ার কোন সম্ভাবনা আছে নাকি সে বিষয়ে উপাচার্য বলেন অনলাইনে শুধু ক্লাস হবে, আর ভাইবা বাকি থাকলে সেগুলো ও অনলাইনে হবে। আর যদি ডিপার্টমেন্ট মনে করে সশরীরে আসাই লাগবে, সেটা ডিপার্টমেন্ট গ্রুপ করে করে স্বাস্থ্যবিধি মেনে তা সম্পন্ন করবে।” সায়েন্স ফ্যাকাল্টিতে যাদের দুই একটি করে পরীক্ষা বাকি রয়েছে এই পরীক্ষাগুলোর জন্য শিক্ষার্থীরা নতুন সেমিস্টার এর ক্লাশ শুরু করতে পারছে না।তবে অন্যান্য ডিপার্টমেন্ট এর নতুন সেমিস্টার এর ক্লাশ শুরু হওয়ার তাদের ক্লাশ অনলাইনে চলবে। মনোবিজ্ঞান বিভাগে সব বর্ষের একটি করে পরীক্ষা বাকি আছে।পরীক্ষার ব্যাপারে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নুর মোহাম্মদ-এর সাথে কথা হলে তিনি জানান যে,”ভিসি মহোদয়ের সাথে কথা বলে পরীক্ষার ব্যাপারে জানানো হবে।আর সবাই অনলাইন ক্লাশের দিকে চলে যাবে।আমরাও চাইলে অনলাইন ক্লাশের দিকে যেতে পারি।এক পক্ষের চাওয়ায় কিছু হবে না।ছাত্র,শিক্ষক,প্রশাসন সবার সহযোগিতায় আমাদের কাজ করতে হবে।” শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা বলেন বলেন”একটা পরীক্ষার জন্য আবার না আটকায় যাই! অনলাইনে হোক বা অফলাইনে হোক,পরীক্ষা শেষ হোক।আর সেমিস্টার গুলো এবার চার মাসে করে নেওয়া প্রয়োজন।নাহলে আমাদের জীবনের মূল্যবান সময় গুলো করোনার প্রভাবে হারিয়ে যাবে। অনেক বিশ্ববিদ্যালয় তো অনলাইনে অনেক আগেই পরীক্ষা নেওয়া শুরু করছে।সব কিছুর সমন্বয়হীনতার কারনে ভুগতে হচ্ছে আমাদের।আশা করি আগের বারে পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে এবার আর বসিয়ে রাখার মতো সিদ্ধান্ত আসবে না।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com