সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দূর্ঘটনায় বন্যার মৃত্যুতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২, ১১.০৮ পিএম
  • ২৮৪ বার পড়া হয়েছে
দিলীপ কুমার দাস ময়মনসিংহ জেলা প্রতিনিধি : উপজেলায় করোনা ভাইরাসের টিকা নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী রাজিয়া সুলতানা বন্যার মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদসভা ও মানববন্ধন করা হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে নান্দাইল-তাড়াইল সড়কে এই কর্মসূচী পালন করে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের কয়েকশত শিক্ষার্থীরা। জানা গেছে, রাজিয়া সুলতানা বন্যা বারইগ্রাম গ্রামের খুররম মিয়ার কন্যা। সে নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়তো।

গত বৃহস্পতিবার ওই স্কুলের করোনার টিকা নেওয়ার নির্দিষ্ট দিন ছিল। এজন্য অন্য শিক্ষার্থীদের সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিল টিকা নিতে। টিকা নিয়ে চাচাত ভাই হামীম মিয়ার সঙ্গে মোটরসাইকেল যোগে ফেরার পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নরসুন্দা নদীর সেতুর পাশে কাভার্ড ভ্যানের চাপায় তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com