সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কিশোরগঞ্জের মিঠামইন ইউপি নির্বাচনের প্রার্থী হেলিকপ্টারে বাড়ি ফিরলেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১, ১১.৫৫ পিএম
  • ৩০৫ বার পড়া হয়েছে
 দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক : হেলিকপ্টারে করে বাড়ি ফিরেছেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে তিনি আমেরিকা থেকে আসা স্বজনদের নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারে করে বাড়ি ফিরেন।

হেলিকপ্টারে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলামের বাড়ি ফেরার খবরে কাটখাল বাজারের পাশে হাজারো জনতা ভিড় করেন। এ সময় তারা চেয়ারম্যানে নাম দিয়ে নানা স্লোগানে মুখর করে তুলেন।

আগামী ৫ জানুয়ারি কাটখাল ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল মঙ্গলবার (৭ ডিসেম্বর)।

নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এদিকে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণায় চাঞ্চল্য সৃষ্টি করতে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম হেলিকপ্টারে করে বাড়ি ফেরার মতো কাণ্ড করেছেন বলে অভিযোগ করেছে তার প্রতিপক্ষ।

তবে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম জানান, কোন প্রচারণার উদ্দেশ্যে নয়। তিনি আমেরিকা প্রবাসী ফুফু, ফুফা ও ফুফাতো বোনের সঙ্গে ঢাকা থেকে হেলিকপ্টারে বাড়িতে ফিরেছেন।

এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আশ্রাফুল আলম জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী এমনটা করতে পারেন না। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com