শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

একরাশ হতাশা নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ দল

  • আপডেট সময় শনিবার, ৬ নভেম্বর, ২০২১, ৩.১০ পিএম
  • ২৯০ বার পড়া হয়েছে

বিশ্বকাপে অনেক প্রত্যাশা নিয়ে গেলেও একরাশ হতাশা নিয়ে দেশে ফিরছে বাংলাদেশ দল। গ্রুপপর্বের প্রথম ম্যাচে হেরে সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেছিলেন , এই ম্যাচের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে ভালো কিছু করবো।

করেছিলেনও টাইগাররা। বাছাই পর্বের পরের দুই ম্যাচ জিতে জায়গা করে নেয় সুপার টুয়েলভে।

কিন্তু সুপার টুয়েলভে এসে পাঁচ ম্যাচের সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। তবে সবসময় টাইগার এবং কোচের মুখে একটি কথা কমন ছিলো। তা হলো, এই ম্যাচের শিক্ষা থেকে আগামী ম্যাচে কাজে লাগানো।

বিশ্বকাপের এই সফর শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ দলের একটি বহর ইতোমধ্যে দেশে ফিরেছে। তবে পুরো টিম ফি রেনি। চার ক্রিকেটার থাকছেন ছুটিতে। তারা হলেন-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস এবং তাসকিন আহমেদ।

ওদিকে, আইসিসির নিয়ম অনুযায়ী, প্রথম রাউন্ডে প্রতিটি জয়ের জন্য ৪০ হাজার ডলার প্রাইজমানি রয়েছে। ওমান ও পাপুয়া নিউগিনিকে হারানোয় মোট ৮০ হাজার ডলার পাচ্ছে বাংলাদেশ। তাছাড়া সুপার টুয়েলভে উঠায় আরো ৭০ হাজার ডলার দেওয়া হচ্ছে মাহমুদউল্লাহদের। সব মিলিয়ে এবারের বিশ্বকাপ থেকে দেড় লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২৮ লাখ টাকা নিয়ে দেশে ফিরছে টাইগাররা।

পাকিস্তান সিরিজকে সামনে রেখে ১২ নভেম্বর থেকে অনুশীলন শুরু হওয়ার কথা। তার আগেই দেশে ফিরবেন ছুটিতে থাকা ক্রিকেটাররা। আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com