বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত ফেব্রুয়ারি মাসেও গ্যাসের দাম বাড়লো রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার ১০ টাকার নতুন নোট বাজারে আসছে মঙ্গলবার আগামীকাল পবিত্র শবে বরাত শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার কেউ নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা গণতন্ত্র ও বাবার রাজনৈতিক আদর্শ তুলে ধরে ভোটারদের কাছে ইসরাফিল খসরু বিসিআরসির উদ্যোগে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার প্রদান নওগাঁয় মিথ্যা মামলার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

দ: মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্য বই উৎসব দিবস উদযাপন 

  • আপডেট সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২০, ৭.২৮ পিএম
  • ৭৩৫ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর :
‘আমাদের স্কুল -আনন্দের রঙিন ফুল’ এমন প্রতিপাদ্য নিয়ে আজ ১ জানুয়ারি বই দিবস উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলার ৩ নং দালাল বাজার ইউনিয়নের দক্ষিণ মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়।
নতুন বইয়ের মৌ মৌ গন্ধে ছাত্র-ছাত্রীদের মাঝে আনন্দ বয়ে যায়। বছরের প্রথম দিনেই ছাত্রছাত্রীরা বই পেয়ে উল্লাস করতে থাকে। নতুন বইয়ের সাথে স্কুলের পক্ষ থেকে ছাত্র- ছাত্রীদের মাঝে খাতা কলমসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সমাপনি পরীক্ষায় স্কুলটি শতভাগ পাসের রেকর্ড অর্জন করায় অভিভাবক সচেতনমহল উপজেলার সর্বত্র এর সুনাম লক্ষনীয়।
১৯৯১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে অদ্যবধি সুনাম ও ভালো ফলাফল করার কারণে আশপাশের এলাকা থেকেও ছাত্র-ছাত্রীরা আসতে থাকে। বরাবরের মতো এবারও বিদ্যালয়টি শতভাগ পাসের রেকর্ড অর্জন করতে সক্ষম হয়।
দক্ষিণ মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ হোসেন বাচ্চু স্যারের সুদক্ষ নেতৃত্বে ও সহকারি শিক্ষকদের প্রচেষ্টায় ছাত্র ছাত্রীরা স্কুলের সুনাম অক্ষুন্ন রাখার নিরলস চেষ্টা চালিয়ে যায়।
বই দিবস উপলক্ষে দক্ষিণ মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক মহসিন কবির, আমিন মোহাম্মদ, খোরশেদ আলম চৌধুরী, বাবু চৌধুরী, সাংবাদিক অ আ আবীর আকাশ, সহকারি শিক্ষকদের মধ্যে জিয়াউল হক, হাবিবা সুলতানা, লুৎফুন্নাহার, খালেদা ইয়াসমিন, মোহাম্মদ তাঈম হোসেন ও সোহেল মুন্নাসহ ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ।
মিলাদ শরীফ এর মাধ্যমে ১ জানুয়ারি পাঠ্য বই দিবসে বই বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com