শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

পিইসিতে পাস ৯৫.৫০ ও ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৯৬ শতাংশ

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ৫.০৬ পিএম
  • ৮২১ বার পড়া হয়েছে

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাথমিকে পাসের হার ৯৫ দশমিক ৫০ শতাংশ আর ইবতেদায়ীতে ৯৫ দশমিক ৯৬ শতাংশ।
এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে তিন লাখ ২৬ হাজার ৮৮ জন এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৮৭৭ জন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
তিনি বলেন, এবারের পরীক্ষায় সারাদেশে বিশেষ চাহিদা সম্পন্ন ৪ হাজার ৪৭১ জন ডিআরভুক্ত হয়ে ৪ হাজার ১৭৯ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৩ হাজার ৭৫৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৮৯.৯০ শতাংশ। তার মধ্যে ২ হাজার ৪৭ জন ছাত্র এবং ১ হাজার ৭১০ জন ছাত্রী।
তিনি বলেন, ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ছাত্রদের সংখ্যা বেশী হলেও গড় পাশের দিক থেকে মেয়েরা এগিয়ে আছে। সর্বোচ্চ পাশের হার বিবেচনায় ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৮ বিভাগের মধ্যে রাজশাহী বিভাগ শীর্ষে রয়েছে। এ বিভাগের পাশের হার ৯৭ দশমিক ৮১ শতাংশ। নওগাঁ জেলায় পাশের হার সর্ব্বোচ্চ শতভাগ।মোট ৮৩ টি উপজেলায় শতভাগ ছাত্রছাত্রী পাশ করেছে।
এবার সমাপনীতে মোট ২৪ লাখ ৫৪ হাজার ১৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে ২৩ লাখ ৪৩ হাজার ৭৪৩ জন পাস করেছে। উত্তীর্ণদের মধ্যে ১০ লাখ ৭২ হাজার ১৫৪ জন ছাত্র এবং ১২ লাখ ৭১ ৫৮৯ জন ছাত্রী।
অন্যদিকে ইবতেদায়ীতে এবার তিন লাখ চার হাজার ১৭৮ জন অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে এক লাখ ৫৭ হাজার ৯৩৬ জন। ছাত্র সংখ্যা এক লাখ ৫০ হাজার ৮৩৫ জন ও ছাত্রী এক লাখ ৪১ হাজার ৪০ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ৫৬৮৫ জন এবং এক হাজার ১৯২ জন ছাত্রী।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন, অধিদফতরের মহাপরিচালক এ এফ এম মনজুর কাদির।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com