সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ভারতে ধর্ষণের অপরাধে বিজেপি বিধায়কের যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯, ২.১৮ পিএম
  • ৩৭৪ বার পড়া হয়েছে

উত্তরপ্রদেশের উন্নাওয়ের এক নাবালিকাকে ধর্ষণের অপরাধে প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ লাখ টাকা জরিমানা হয়েছে।

নাবালিকাকে প্রথমে ধর্ষণ করে উন্নাওয়ের বিধায়ক নিজে, তার পরে বিধায়কের সহকারীরা গণধর্ষণ করে, নির্যাতিতার বাবা পুলিশি হেফাজতে খুন হন, কাকাকে মিথ্যা মামলায় জেলে ভরা হয়, ধর্ষিতার গাড়িতে নম্বর হীন ট্রাকের ধাক্কায় তাঁর বোন ও কাকিমার মৃত্যু হয়, ধর্ষিতা ও তাঁর আইনজীবী গুরুতর আহত হন। এত কিছুর পরেও বিজেপির নেতারা কোনও উচ্চবাচ্য করেননি।

সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা দিল্লিতে সরিয়ে নেওয়া হলে বিজেপি ওই বিধায়ককে সরিয়ে দেয়। দিল্লির ওই আদালত আজ সেঙ্গারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ লাখ টাকা জরিমানা করেছে, এছাড়া অপরাধীকে নির্যাতিতার মায়ের হাতে আরও ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সেঙ্গার কোনও প্যারোলের সুযোগ পাবে না।বিচারক নির্যাতিতার জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা ও নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com