সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ভারতের প্রতিটি রাজ্যেই এনআরসি ও নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ

  • আপডেট সময় শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯, ১১.৫৩ এএম
  • ৩২৮ বার পড়া হয়েছে

ভারতের প্রতিটি রাজ্যেই এনআরসি ও নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে, আর তার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে সরকারের দমন পীড়নের মাত্রা।

কলকাতা, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পাটনা, লখনৌ, প্রতিটি শহর প্রতিবাদে ফুঁসছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গত চার দিন ধরে কলকাতায় প্রতিবাদ মিছিলে হাঁটছেন। কালকেও বিক্ষোভ কর্মসূচি আছে তাঁর।

ওদিকে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে আজ বিক্ষোভকারীরা একটা পুলিশ চৌকি, আর দুটো বাসে আগুন লাগিয়ে দেয়। রাজধানী দিল্লিতে বিক্ষোভ এমনই ব্যাপক আকার নেয় যে নিরাপত্তার জন্য ১৯টি মেট্রো রেল স্টেশন বন্ধ করে দিতে হয়।

একদিকে জনতার অবরোধ, অন্যদিকে রাস্তা আটকে পুলিশের তল্লাশি চলায় প্রবল যানজটে বহু যাত্রী ও বিমান কর্মীরা বিমানবন্দরে পৌঁছতে পারেননি। দিল্লি থেকে ১৯টি বিমান বাতিল হয়ে যায়, ১৬টি বিমানের ছাড়তে দেরি হয়। দিল্লির নানা জায়গায় বিক্ষোভ দেখানোর জন্য সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি ও বৃন্দা কারাট সহ বহু লোক গ্রেফতার হন। বেঙ্গালুরুতে গান্ধীজির ছবি হাতে প্রতিবাদ সমাবেশে যোগ দিতে গিয়ে আটক হন বিশিষ্ট ইতিহাসবিদ রামচন্দ্র গুহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com