সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

দেবীদ্বারে পথহারাদের আলোর পাঠশালা

  • আপডেট সময় শনিবার, ২২ মে, ২০২১, ৭.৫২ পিএম
  • ৩৩৬ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি// দেবীদ্বার বয়েজ এন্ড গালর্স কমিউনিটি’র উদ্যোগে ‘পথহারাদের আলোর পাঠশালা’র শিক্ষার্থীদের পরিচিতি ও অভিভাবক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দেবীদ্বার উপজেলা পরিষদ হল রোমে আয়োজিত ওই পরিচিতি ও অভিভাবক সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলেও একই স্থানে আরো একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। বয়েজ এন্ড গালর্স কমিউনিটি’র উদ্যোগে দেবীদ্বার পৌর এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা পথ শিশু, শিক্ষা বঞ্চিত অসহায় ও হত দরিদ্র পরিবারের শিশুদের খুঁজে এনে তাদের শিক্ষার আলোয় আলোকিত করতে দেবীদ্বারে ‘পথহারাদের আলোর পাঠশালা’র প্রতিষ্ঠা করা হয়। ‘পথহারাদের আলোর পাঠশালা’র আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম আগামী জুনমাসে শুরু করার লক্ষে এ পরিচিতি ও অভিভাবক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ হল রোমে আয়োজিত ওই পরিচিতি ও অভিভাবক সভায় মো. শাহ আলমের সভাপতিত্বে এবং সংগঠনের সভাপতি রুবেল আহমেদ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, বিশিষ্ট সমাজ সেবক ও ঠিকাদার ব্যবসায়ি মো. লুৎফর রহমান বাবুল, নারী নেত্রী আয়শা আলী মুক্তা।

 

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, প্রভাষক শাখাওয়াত হোসেন ভূঁইয়া, আল-আমিন নকিব, মো. আল-আমিন নকিব, সাংবাদিক সফিউল আলম রাজিব, মেহেদী হাসান রিয়াদ, শাহ্ সাহিদ উদ্দিন, আসাদুজ্জামান, মাসুদুর রহমান, সবুজ আহমেদ, রিয়ানুর আক্তার, নূর জাহান বেগম, হেপী আক্তার, রহিমা আক্তার, নিরা আক্তার, জান্নাতুল ফেরদৌস, সুমি আক্তার প্রমূখ। এ ব্যাপারে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, দেবীদ্বার বয়েজ এন্ড গালর্স কমিউনিটি’র উদ্যোগে আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা পথ শিশু, শিক্ষা বঞ্চিত অসহায় ও হতদরিদ্র পরিবারের শিশুদের খুঁজে এনে শিক্ষাদানের যে কর্মসূচী হাতে নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয় ও যুগপযোগী। আমি তালিকাভূক্ত শিক্ষার্থীদের সমস্ত বই ২/১দিনের মধ্যে দিয়ে দেব। ওদের পাঠদান আপাতত দেবীদ্বার ‘হল রোমে’ চালু থাকবে। পথশিশু হতদরিদ্র শিক্ষা বঞ্চিত শিশুদে শিক্ষাদানে যাবতীয় সুযোগ সুবিধা প্রদানের সহায়তা করব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com