বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আইসিইউতে মামুনুর রশীদ ডিআরইউ-নগদ বেস্ট রিপোর্টিং এওয়ার্ড পেলেন বাংলাভিশনের কেফায়েত শাকিল মডেলিংয়ের গণ্ডি পেরিয়ে ফ্যাশন ডিজাইনে আযান চৌধুরী নারী শিক্ষার প্রসারে এ কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি বাবুল কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের ১৩৫তম আবির্ভাব উপলক্ষে পাঁচ দিনব্যাপী রাস উৎসব ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ৪১৯১ মামল কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি সাত খুনে জিয়াউল আহসানের জড়িত থাকার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল পোশাক শ্রমিকদের ন্যূনতম গ্রেডের মজুরি নির্ধারণ ১৭ হাজার টাকা আওয়ামী লীগ তার কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দিল ড্যান্স মারে’ জন্য ভালো সাড়া পাচ্ছেন আয়েশা মৌসুমী

  • আপডেট সময় রবিবার, ১১ এপ্রিল, ২০২১, ২.০৩ পিএম
  • ৪২৮ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ ‘দিল ড্যান্স মারে’ জন্য ভালো সাড়া পাচ্ছেন আয়েশা মৌসুমী রুবেল হাসান পরিচালিত ‘এক্সচেঞ্জ’ নাটকের ‘দিল ড্যান্স মারে’ শিরোনামে একটি গান গেয়েছেন এই প্রজন্মের গায়িকা আয়েশা মৌসুমী। এতে তার সহশিল্পী হিসেবে ছিলেন নিরু। গানটি লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর করেছেন নিরু এবং সঙ্গীতায়োজন করেছেন আলভী। গানটি ইতমদ্যে জনপ্রিয় হয়েছে। গানটির প্রসঙ্গে আয়েশা মৌসুমী বলেন, ‘অনেকেরই জানা গানটি আমার এবং নিরুর গাওয়া। আবার অনেকেরই অজানা গানটি যে আমাদের গাওয়া। তো এই গানটি আমার এই সময়ে গাওয়া গানের মধ্যে উল্লেখযোগ্য গান। যেখানেই যাই যারা এই গান সম্পর্কে জানেন তারা গানটির জন্য অনুরোধ করেন যেন মঞ্চে আমি পারফর্ম করি। নিজেরও ভালোলাগে নিজের গান গাইতে। সত্যি বলতে কী একজন শিল্পীর নিজের গান মঞ্চে গাওয়ার মধ্যে ভালোলাগাই অন্যরকম। এখন যখন যেখানেই স্টেজ শো করছি দিল ড্যান্স মারে গানটির জন্য অনুরোধ আসেই। একজন শিল্পী হিসেবে এখানেই আমার স্বার্থকতা। আশা করছি আগামী দিনগুলোতেও আরও ভালো ভালো মৌলিক গান শ্রোতা দর্শককে উপহার দিতে পারব। আর আমি, লিমন, নিরু এবং আলভী আমরা চারজন এখন একটি টিম হয়ে কাজ করছি যাতে ভালো ভালো কিছু গান সবাইকে উপহার দিতে পারি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com