সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস ও ছাত্রীনিবাস খুলে দেওয়ার নির্দেশ

  • আপডেট সময় বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১, ১১.৫৩ পিএম
  • ৩৮৭ বার পড়া হয়েছে

পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য ছাত্রাবাস ও ছাত্রীনিবাস খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সর্বোচ্চ ৬০ শতাংশ শিক্ষার্থী ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে অবস্থান করতে পারবেন। স্বাস্থ্যবিধি মেনে ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে অবস্থান নেওয়া, খাওয়া-দাওয়া করা এবং পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

আজ  শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ২২ ফেব্রুয়ারি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্ব অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে এই পরীক্ষায় অংশ নিতে ছাত্রাবাস ও ছাত্রীনিবাস খুলে দেওয়া হবে। পলিটেকনিকগুলোকে শিক্ষার্থীদের ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে অবস্থান নেওয়াসহ পরীক্ষা অনুষ্ঠানের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া কেন্দ্রীয়ভাবে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ আরেকটি কমিটি গঠন করবে। প্রতিষ্ঠানের মনিটরিং কমিটি এবং কেন্দ্রীয়ভাবে গঠন করা কমিটি শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা পরীবিক্ষণ করবে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মনিটরিং কমিটিগুলো তিন বেলা শিক্ষার্থীদের পরীবিক্ষণ করে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করবে।  পলিটেকনিকগুলো স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থা করবে।

এর আগে গতকাল মঙ্গলবার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে ছাত্রাবাস ও ছাত্রীনিবাস খুলে দেওয়ার নির্দেশনা চায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com