সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

আজ সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির কার্যক্রম বিকেল সাড়ে ৩টায় শুরু হবে

  • আপডেট সময় সোমবার, ১১ জানুয়ারী, ২০২১, ১.১৮ এএম
  • ৩৮০ বার পড়া হয়েছে

সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির অনলাইন লটারি কার্যক্রম সোমবার বিকেল সাড়ে ৩টায় শুরু হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কেন্দ্রীয়ভাবে এই ভর্তি কার্যক্রমের উদ্বোধন করবেন।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা যায়, এবার সারা দেশে সরকারি স্কুলগুলোতে ভর্তির জন্য পাঁচ লাখ ৭৩ হাজার ৩১১ জন শিক্ষার্থী আবেদন করেছে।

এদিকে, গত ২৯ ডিসেম্বর একজন অভিভাবকের আনা রিট পিটিশনের শুনানি শেষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া ১১ বছর বয়সের শর্ত স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। ষষ্ঠ শ্রেণিতে চলতি বছরের ভর্তি কার্যক্রমের সময়সীমা সাত দিন বাড়াতেও আদেশ দেন উচ্চ আদালত।

এর আগে ভর্তি কার্যক্রম ৩০ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যে বয়সসীমা নির্ধারণ করে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় তাতে ১১ বছরের কম বয়সী কোনো শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছিল না। রায় ঘোষণার পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সরকারি স্কুলে ভর্তির জন্য আবদনের সময়সীমা পুনরায় ৭ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত বাড়ায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com