বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আগামীকাল দু’দিনব্যাপী ‘সুলতান উৎসব’ শুরু হচ্ছে

  • আপডেট সময় শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯, ৭.৫০ পিএম
  • ৫৪১ বার পড়া হয়েছে

নড়াইল জেলায় বর্ণাঢ্য আয়োজনে দু’দিনব্যাপী ‘সুলতান উৎসব’ শুরু হচ্ছে আগামীকাল শনিবার।
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সুলতান স্মৃতি সংগ্রহশালা ও জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে সুলতান উৎসব অনুষ্ঠিত হবে।
জেলা শিল্পকলা একাডেমি সূত্র জানায়, দু’দিনব্যাপী সুলতান উৎসব উপলক্ষে শনিবার সকাল ৮টায় এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা প্রাঙ্গণে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, সকাল সাড়ে ৯টায় শিশুদের নিয়ে চিত্রানদীতে নৌকা ভ্রমণ, সকাল সাড়ে ১০টায় চিত্রাংকন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও শিশু কর্মশালা, বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রাপ্তদের চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন, বিকেল ৪টায় শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে বাউল গানের আসর ও স্থানীয় কবিদের অংশগ্রহণে কবিতা পাঠের আসর, বেলা ৫টায় এস এম সুলতানের উপর তথ্যচিত্র উপস্থাপন এবং সন্ধ্যা ৬টায় তথ্যচিত্র আদমসুরত প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
রোববার উৎসবের সমাপনী দিন বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
বরেণ্য শিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরতলীর মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর চিরকুমার এই শিল্পী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রিয় জন্মভূমি নড়াইলের নিজ বাড়ির আঙ্গিনায় তাকে শায়িত করা হয়।
শিল্পী সুলতান শিল্পের মূল্যায়ন হিসেবে পেয়েছেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’ নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ পুরস্কার। এছাড়া ১৯৮২ সালে একুশে পদক এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন। ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্ট আর্টিস্ট হিসেবে স্বীকৃতি এবং ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননা পান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com