সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মুক্তিযুদ্ধে সাঘাটা-ফুলছড়ির স্বরণীয় দিন মুক্তিযুদ্ধ যাদুঘর উদ্বোধন

  • আপডেট সময় সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০, ১০.২০ এএম
  • ৩৭৪ বার পড়া হয়েছে

এইচ,আর,হিরু,গাইবান্ধাঃ  ৪ ডিসেম্বর গাইবান্ধার সাঘাটা-ফুলছড়ি এলাকার এক অবিস্মরণীয় দিন। একাত্তরের ৪ ডিসেম্বর গাইবান্ধার সাঘাটা উপজেলার গোবিন্দী ওয়াবদা বাঁধে পাক হানাদার বাহিনীর সাথে বীরমুক্তিযোদ্ধা সামছুল আলমের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের সম্মুখ যুদ্ধে বাদল, আফজাল, কাবেজ আলী ও ওসমান গণি এই ৫জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পাকহানাদার বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়। ফলে ৪ঠা ডিসেম্বর সাঘাটা-ফুলছড়ি উপজেলা পাকহানাদার মুক্ত হয়।
৫ শহীদ বীরমুক্তিযোদ্ধাদের স্মরণে প্রতি বছরের ন্যায় এবারও সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. ফজলে রাব্বী মিঞা, এম.পি।
এছাড়া উক্ত সভায় জেলা প্রশাসক, ইউএনও, বীরমুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা সহ অন্যান্য বীরমুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক নাছিরুল আলম স্বপন, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত উপস্থিত ছিলেন।
৪ঠা ডিসেম্বর উদযাপন কমিটির আহ্বায়ক, মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলার সাবেক ডেপুটি কমান্ডার ও যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্ব সামছুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com