সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

আগামী দুই-একদিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত

  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ৭.৫৪ পিএম
  • ৪১২ বার পড়া হয়েছে

করোনাভাইরাস মহামারির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কি না, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আগামী দুই-একদিনের মধ্যে জানিয়ে দেবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সচিব এ কথা জানান। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে এ সভায় সভাপতিত্ব করেন।
আগামী ১৪ নভেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এর পরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন; এটা শিক্ষা মন্ত্রণালয় জানাবে আপনাদের। কাল-পরশু জানাবে।

প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা আছে কি না, জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘খুলনা ডিভিশন থেকে একটা স্ট্রং অ্যাকশন নেওয়া হচ্ছে, আমরাও চারদিকে সবাইকে বলেছি। প্রধানমন্ত্রীও অ্যাগ্রি করছেন, গুড অ্যাপ্রিশিয়েট করেছেন। কিছু স্ট্রিক ভিউতে যেতে হবে। এখন পর্যন্ত আমরা কমফোর্টেবল জোনের মধ্যে আছি। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com