বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সোমবার গাবতলী এলাকায় ১০ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

  • আপডেট সময় রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯, ৬.৩৪ পিএম
  • ৭৯৬ বার পড়া হয়েছে

গাবতলী গরুর হাট এলাকায় ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন নির্মাণ ও পুনর্বাসন টাই-ইন কাজের জন্য সোমবার প্রায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

২৪ নভেম্বর ২০১৯ রোববার তিতাস গ্যাস কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

 বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা তুরাগ নদীর পশ্চিমপাশ হতে গাবতলী গরুর হাট ও তৎসংলগ্ন এলাকায় সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এর আওতায় শিল্প, ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও সকল প্রকার আবাসিক শ্রেণির গ্রাহদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com