মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে ৮২টি সোনার বার উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০, ৭.০৬ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে

 বিমান বাংলাদেশের এক যাত্রীর কাছ থেকে দুবাই থেকে আসা  ৮২টি সোনার বার উদ্ধার করেছে বিমান বন্দর কাস্টমস। জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বৃহস্পতবিার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে ওই সোনার বারগুলো জব্দ করা হয়।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই জামান এই তথ্য নিশ্চিত করেছেন। সোনার বার উদ্ধারের ঘটনায় এনামুল কবির (৩৫) নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। আটক এনামুল কবিরের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়।

সারওয়ার ই জামান বলেন, ‘এনামুল কবির দুবাই থেকে ৭টা ২০ মিনিটে অবতরণ করা বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী ছিলেন। তার কাছে সোনার বার আছে এমন গোপন সংবাদ থেকে বিমান থেকে নামার পর এনএসআই ও কাস্টমস কর্মকর্তা তাকে আটক করে। পরে তাকে তল্লাশি করে প্লাস্টিকের মোড়কে মোড়ানো বডি শিল্ড থেকে ৮২টি স্বর্ণের বার পাওয়া যায়।

এসবের ওজন সবমিলিয়ে ৯ কেজি ৫৯০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com