বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

সুন্দরবনের কারণেই সম্প্রতি বড় ঘূর্ণিঝড় বুলবুলের শক্তি হ্রাস পেয়েছে : টিআইবি

  • আপডেট সময় শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯, ৬.৩২ পিএম
  • ৮০৮ বার পড়া হয়েছে

নজরদারী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি এক বিবৃতিতে বলেছে, সোয়া ৬ হাজার বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনের কারণেই সম্প্রতি বড় ধরনের ঘূর্ণিঝড় বুলবুলের শক্তি হ্রাস পেয়েছে এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতির মাত্রা আশংকার চেয়ে কম হয়েছে। কাজেই বাংলাদেশের স্বার্থেই সুন্দরবন সুরক্ষার জন্য কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার আহবান জানিয়েছে সংস্থাটি। সাথে সাথে টিআইবি বলেছে, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন ’সুন্দরবন’ ঝুঁকির মধ্যে রয়েছে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রসহ পরিবেশবিনাশী শিল্পায়ন প্রক্রিয়ার কারণে। এই প্রক্রিয়া বন্ধ করারও আহবান জানিয়েছে টিআইবি।

এদিকে, ঘূর্ণিঝড় বুলবুল পরবর্তী সময়ে বিশেষজ্ঞ ও গবেষকগণ বলছেন, অতীতের ঝড়-জ্বলোচ্ছাসের মতো ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষেত্রেও প্রাকৃতিক সুদৃঢ় ঢাল বা বর্ম হিসেবে কাজ করেছে সুন্দরবন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com