সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ শুরু

  • আপডেট সময় সোমবার, ৩১ আগস্ট, ২০২০, ৪.২০ পিএম
  • ৮০৬ বার পড়া হয়েছে

একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ শুরু হচ্ছে। প্রথম ধাপে সিলেকশন না পাওয়া এবং আবেদন করতে না পারা শিক্ষার্থীরা এই ধাপে আবেদন করতে পারবেন বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে। দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ চলবে ২ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত।

একাদশ শ্রেণিতে প্রথম ধাপে ১৩ লাখ ৪২ হাজার ৭১৩ জন শিক্ষার্থী আবেদন করে পছন্দের কলেজ পেয়েছে ১২ লাখ ৭৭ হাজার ৭২১ জন শিক্ষার্থী। আবেদন করেও পছন্দের কলেজ পায়নি ৬৪ হাজার ৯৭২ জন। আর ১৪৮টি কলেজ কোনো শিক্ষার্থী পায়নি। এছাড়া দুই লাখ ৫১ হাজারের বেশি শিক্ষার্থী প্রথম ধাপে ভর্তির আবেদন করেনি।

পছন্দক্রম অনুসারে প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৪ সেপ্টেম্বর রাত ৮টায়। আর দ্বিতীয় পর্যায়ের আবদনের ফলাফলও প্রকাশ হবে একই সময়ে।

এ দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ৫ থেকে ৬ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে ভর্তি হতে হবে। তারপরও কেউ কলেজ না পেলে এবং মাইগ্রেশন করতে চাইলে তৃতীয় ধাপের আবেদন করা যাবে ৭ ও ৮ সেপ্টেম্বর। এ ধাপের ফল প্রকাশ হবে ১০ সেপ্টেম্বর। এ দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ১১ থেকে ১২ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি হতে হবে।

সবশেষ কলেজভিত্তিক চূড়ান্ত ফল প্রকাশ করা হবে ১৩ সেপ্টেম্বর। ভর্তি হতে হবে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে। এর আগে, গেল ২৫ আগস্ট রাতে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিষয়ে (http://www.xiclassadmission.gov.bd/) প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়।

সারাদেশে ৭ হাজার ৪৭৪টি সরকারি-বেসরকারি কলেজ মিলিয়ে একাদশ শ্রেণিতে ২৫ লাখ আসন রয়েছে। আর ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থী রয়েছে ১৬ লাখ ৯০ হাজার ৫২৩ জন। ভর্তিচ্ছু শিক্ষার্থীর চেয়ে আসন সংখ্যা বেশি থাকায় এ বছর আসন সংকট হবে না বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com