শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করার আগ্রহ প্রকাশ করেছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০, ৫.১৮ পিএম
  • ৭৩৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফোরাম এগ্রিমেন্ট বা টিকফা এর ইন্টারসেশনাল সভায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করার আগ্রহ প্রকাশ করেছে।

মঙ্গলবার রাতে অনলাইন প্লাটফর্মে টিকফা এর পঞ্চম এবং ষষ্ঠ নিয়মিত বৈঠকের মাঝে অনুষ্ঠিত এই সভার বিষয়ে বুধবার বাংলাদেশের বানিজ্য মন্ত্রণালয়ের এক লিখিত বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এ আগ্রহের কথা জানানো হয়েছে। সভায় বাণিজ্য সচিব ড. মোহাম্মদ জাফর উদ্দিন এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ইউ এস ট্রেড রিপ্রেজেনটেটিভ ক্রিস উইলসন নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বিবৃতিতে বলা হয় সভায় যুক্তরাষ্ট্রে বাজারে রফতানি করা বাংলাদেশী পণ্যের ক্ষেত্রে স্থগিত জিএসপি সুবিধা পুনরায় চালুর বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করা হলে,যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় পূর্বে ঘোষিত বিভিন্ন দেশের জন্য মার্কিন জিএসপি সুবিধা প্রদান প্রকল্পের মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার পর পরবর্তী প্রকল্প চালু হলে বাংলাদেশকে জিএসপি সুবিধা প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে। এতে জানানো হয় বাংলাদেশের পক্ষ থেকে তৈরি পোশাক ও বিভিন্ন আন্তর্জাতিক মানের তৈরি পণ্য সহজে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির বিষয়ে যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতা কামনা করা হয়। সভায় করোনাকালে তৈরি পোশাকের ক্রয় আদেশ বাতিল না করা, যুক্তরাষ্ট্রের শিল্প কারখানা বাংলাদেশে রিলোকেশন করা, কারিগরি সহযোগিতা বৃদ্ধিসহ বেশ কিছু বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে তুলা রপ্তানির জটিলতা নিরসন, দেশের ই-ওয়াস্ট রেগুলেশন ও ন্যাশনাল বিল্ডিং কোড সংশোধন, ডিজিটাল পদ্ধতিতে বাণিজ্য চালু, যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য আমদানিতে শুল্ক কমানোসহ বিভিন্ন বিষয় উত্থাপন করা হয় এবং এ সকল বিষয়ের ওপর আলোচনা হয়।

কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক মোট বাণিজ্যের পরিমাণ ২০১৯ সালে ৯০০কোটি ডলারে পৌঁছেছে যার মধ্যে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রফতানির পরিমাণ ২৩০ কোটি ডলার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com