সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অফিস তথ্যের অধিকার আইনের আওতায়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯, ৭.২১ পিএম
  • ৪৫৭ বার পড়া হয়েছে

ভারতের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অফিস তথ্যের অধিকার আইনের আওতায় পড়বে। আজ বুধবার এক ঐতিহাসিক রায়ে একথা জানালো দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট।

উল্লেখ করা যেতে পারে গত ২০১০ সালে দিল্লি হাইকোর্টও এই রায় দিয়েছিল। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ ৩-২ মত পোষণ এর ভিত্তিতে সম্মতি জানায় দিল্লি হাইকোর্টৈর রায়কে। এ দিন বিচারপতি এস খান্না জানান, জনস্বার্থেই বিচার ব্যবস্থার স্বচ্ছতা থাকা প্রয়োজন। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি জে খান্না, বিচারপতি দীপক গুপ্তা সহমত পোষণ করেন। অন্যদিকে ভিন্ন মত রাখেন বিচারপতি রামান্না, বিচারপতি চন্দ্রচূড়।

দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল পিটিশন দায়ের করেছিলেন। প্রসঙ্গত বলা যেতে পারে, এক দশক আগে দিল্লি হাইকোর্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অফিসকে তথ্যের অধিকার আইনে আনার আবেদন জানান চন্দ্র আগরওয়াল নামে এক ব্যক্তি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com