সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

রুহিয়ায় করোনার মধ্যে পরীক্ষা নেওয়ায় অধ্যক্ষকে জরিমানা

  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২০, ১২.৪৫ পিএম
  • ৮৫২ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃকরোনাকালীন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পরীক্ষা গ্রহণের অভিযোগে রুহিয়া গিন্নি দেবী মহিলা কলেজ অধ্যক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

১৮ আগষ্ট মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন উপরোক্ত দণ্ডাদেশ প্রদান করেন। জরিমানার টাকা তাৎক্ষনিকভাবে আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জানান, ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের গিন্নি দেবী আগরওয়াল মহিলা কলেজে উপবৃত্তির সুবিধাভোগী নির্বাচনের নামে মোবাইল ফোনে ছাত্রীদের কলেজে ডেকে এনে পরীক্ষা গ্রহণ করা হয়।

উক্ত বিষয়ে অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশাররফ হোসেন ও রুহিয়া থানার পুলিশ ফোর্সসহ কলেজে অভিযান চালান। অধ্যক্ষ বদরুল ইসলাম তার ভুল স্বীকার করে নিলে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন তার ২০ হাজার টাকা জরিমানা করেন।উল্লেখ্য, করোনা মহামারি ঠেকাতে সরকার সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলেও ঠাকুরগাঁওয়ের রুহিয়া গিন্নি দেবী আগরওয়াল মহিলা কলেজে উপবৃত্তি সুবিধাভোগী নির্বাচনে পরীক্ষা গ্রহণ করে।

আর পরীক্ষার ফি হিসেবে বিজ্ঞান শাখার জন্য ৭ শ, মানবিক ও বাণিজ্য শাখার জন্য ৫শ টাকা নেয়া হয়েছে বলেও অভিযোগ করে শিক্ষার্থীরা।গত ১২ আগস্ট সকাল ১১টা ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া গিন্নি দেবী মহিলা কলেজে এইচএসসি বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com