শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

করোনা সংক্রমণ প্রতিরোধে ঠাকুরগাঁও ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম বৃদ্ধি

  • আপডেট সময় বুধবার, ২২ জুলাই, ২০২০, ৮.৪৭ পিএম
  • ২৭৬ বার পড়া হয়েছে

মোঃমনসুর আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে করোনা প্রতিরোধে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।২২ জুলাই বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় জেলায় কেভিড-১৯ সাড়াদান কর্মসূচী-এনকোর শুরুর মাধ্যমে ৪ লাখ ৪৫ হাজার ৪৫২ জনকে সরাসরি সহায়তা প্রদান করা হবে।

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) এর সহায়তায় ওয়ার্ল্ড ভিশন এনরিচ  কোভিড-১৯ রেসপন্স (এনকোর) প্রকল্পের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। মহামারী শুরুর আগে থেকেই এই সংস্থাটি এ প্রকল্পের মাধ্যমে মা ও শিশুর জীবন রক্ষাকারী সেবা প্রদানের মাধ্যমে শিশু ও মাতৃমৃত্যু কমিয়ে এনেছে। ঠাকুরগাঁও জেলায় ২৭৬ জন সামনের সারির স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কোভিট-১৯ আক্রান্ত রোগী চিহনিত, পৃথককরণ, পরীক্ষা, পর্যবেক্ষন এবং চিকিৎসা সেবা প্রদান করা হবে।

১৯৭ টি হাত দোয়ার স্পট স্থাপন করা হয়। ১ হাজার ৫৯০ জন ধর্মীয় ও সামাজিক নেতা, প্রভাবশালী ব্যক্তি, কমিউনিটির পুরুষ দল, নারী দল, বালিকা দলের ২ হাজার ৪৫০ জন সদস্যকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়াও পুন:ব্যবহারযোগ্য মাস্ক তৈরীতে সহায়তা প্রদানের মাধ্যমে ২১ হাজার ৬৫০ জনকে এই মাস্ক প্রদান করা হবে।

এই কর্মসূচীর মাধ্যমে ৩৫৯৯২ সংকটাপন্ন পরিবারকে শর্তহীন নগদ অর্থ সহায়তা, কৃষকদের জিংক সমৃদ্ধ উন্নত জাতের ধানের বীজ প্রদান, ৫ বছরের কম বয়সী শিশুদের বাস্তুভিটায় ফলনের জন্য দ্রুত বর্ধনশীল শাক-সবজির বীজ প্রদান করা হবে বলে জানানো হয়। এছাড়াও কোভিড-১৯ প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সংক্রমন কমাতে বিভিন্ন কর্মসূচী বৃদ্ধি করা হয়েছে বলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানাতে হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com