শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ত্রাণ চাই না,চাই নদী খনন ,স্লুইচগেট মেরামত ও পরিকল্পিত বাঁধ নির্মাণ 

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০, ১২.৫৮ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে
মো:সোহেল রানা,নওগাঁ প্রতিনিধি:নওগাঁর ছোট যমুনা ও আত্রাই নদীর পানি কমতে শুরু করায় আত্রাইয়ে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে ছোট যমুনা ও আত্রাই নদীর পানি সকল পয়েন্টে বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে। তবে বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে হু হু করে পানি প্রবেশ করায় প্রতিদিনই নতুন নতুন এলাকার নিম্মাঞ্চলগুলো  প্লাবিত হচ্ছে।
যথাযথ নিয়মে  বাঁধ তৈরী, নদী খনন এবং স্লুইচগেট মেরামত না করার কারণে প্রতিবছরই হাজার হাজার মানুষ বন্যায় ক্ষতির সম্মুখিন হয়ে আসছে। তাই ত্রাণ না দিয়ে যথাযথ নিয়মে বাঁধ তৈরী, নদী খনন এবং স্লুইচগেট মেরামতের দাবি জানান বানভাসি সহ এলাকার সাধারণ মানুষ ।
অপরদিকে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আত্রাই নদীর ৪টি পয়েন্টে, আত্রাই উপজেলায় ২টি সড়ক ১টি বেড়িবাঁধ ভেঙ্গে নওগাঁ জেলার আত্রাই ,রাণীনগর ও মান্দা এবং রাজশাহীর বাগমাড়া নাটোরের নলডাঙ্গা ও সিংড়া উপজেলার প্রায় দু’শ গ্রাম প্লাবিত হয়েছে।
এতে ছয় উপজেলার ২০টি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। এসব এলাকার প্রায় ৮হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেসে গেছে শত শত পুকুরের কোটি কোটি টাকার মাছ। বন্যা কবলিত এলাকার মানুষ এখন উঁচু স্থানে, সড়ক, বেড়িবাঁধ ও আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। আবার কেউ পানিতে নিমজ্জিত বাড়ির পাশেই নৌকায় অবস্থান করছেন।
এসব এলাকায় এখন বিশুদ্ধ পানি, শুকনো খাবারসহ গবাদি পশুর খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। এছাড়াও বন্যাকবলিত এলাকাগুলোতে দেখা দিয়েছে নানা রকমের পানিবাহিত রোগ। বাঁধ ভেঙ্গে যাওয়ার কারণে নওগাঁর মান্দা-আত্রাই, বান্দাইখাড়া-আত্রাই, নাটোর-সিংড়া-আত্রাই আঞ্চলিক সড়কের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
বন্যাকবলিত বলরামচক গ্রামের রফিক উদ্দিনসহ অনেকেই জানান, একদিকে করোনা ভাইরাসে কর্মহীন অপরদিকে বন্যার থাবায় বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় বসবাস। বাড়ীতে যা খাবার উপকরণ ছিলো সব ডুবে শেষ হয়ে গেছে। এখন আমরা কোথায় যাবো। কি খেয়ে বাঁচবো।
উপজেলা কৃষি অফিসার কে এম কাউছার হোসেন জানান, এপর্যন্ত ১৩৭৪ হেক্টর আউশ, ২৮ হেক্টর রোপা আমন বীজতলা, ২০০ হেক্টর বপন করা আমন, ৫০হেক্টর রোপনকৃত আমন, ১১ হেক্টর মরিচ, ৭৫ হেক্টর সবজি এবং ৭৭ হেক্টর পাটসহ সর্বমোট ২০৭৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। যেহেতু নদীর পানি কমতে শুরু করেছে পানি নেমে গেলে ক্ষতির পরিমান অনেকাংশে কমে আসবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ জানান, উজান থেকে নেমে আসা ঢলের পানিতে আত্রাই নদী, ফকিন্নী ও ছোট যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙ্গে উপজেলার ১১০ জন চাষীর ২৭০টি পুকুরের ২৮০ হেক্টর জমিতে প্রায় ২১কোটি টাকার মাছ ভেসে গেছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম বলেন, উপজেলার আহসানগঞ্জ হাটের উত্তরে, বৈঠাখালি এবং পাঁচুপুর নামকস্থানে বাঁধ ভেঙ্গে ৮টি ইউনিয়নে ৫০টি গ্রামে ১৪ হাজার পরিবার বন্যাকবলিত হয়েছে। আহসানউল্লাহ মেমোরিয়াল সরকারী উচ্চ বিদ্যালয়, আত্রাই উচ্চ বিদ্যালয়, পাঁচুপুর উচ্চ বিদ্যালয়, আত্রাই পাইলট বালিকা বিদ্যালয়, পাথাইলঝাড়া ও বলরামচক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। নৌকাযোগে তাৎক্ষণিকভাবে প্রায় ২ হাজার পরিবারের মধ্যে ত্রাণ হিসেবে শুকনো খাবার এবং চাল বিতরণ করা হয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com