শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ভুয়া চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড

  • আপডেট সময় রবিবার, ১৯ জুলাই, ২০২০, ১২.৩২ পিএম
  • ৩৪৮ বার পড়া হয়েছে

মোঃমনসুর আলী রুহিয়া (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে সোহাগ ইসলাম বাবু (২০) নামে এক ভুয়া চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তার বিরুদ্ধে ডাক্তারি না পড়েই নামের পাশে বিশেষজ্ঞ চিকিৎসকের পদবি লাগানোর অভিযোগ পেয়েছে আদালত। শনিবার (১৮ জুলাই) সদর উপজেলার বড় খোচাবাড়ী হাট এলাকায় ঘটনাটি ঘটে।

আদালতকে দেখাতে পারেননি কোন বৈধ কাগজপত্র। সব দোষ স্বীকার করায় আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত চিকিৎসক সোহাগ ইসলাম বাবু সদর উপজেলার কিসমত দৌলতপুর এলাকার মৃত-খলিলুর রহমানের ছেলে। জানা যায়, বেশকিছু দিন ধরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড়খোচাবাড়ী এলাকায় বিশাল সাইনবোর্ড লাগিয়ে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক দাবি করে এলাকার গরীব-অসহায় মানুষদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন কথিত ডা. সোহাগ ইসলাম বাবু।

বিষয়টি জানতে পেরে শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও’র জেরার মুখে বাবু নিজের সকল দোষ স্বীকার করে বলেন, তার ভিজিটিং কার্ডে উল্লেখ করা ডিপ্লোমা ডাক্তার লেখা থাকলেও তিনি ডিপ্লোমাধারী নন। এমনকি তার উল্লেখ করা ডিগ্রীগুলো পল্লী চিকিৎসকের, তাছাড়া তিনিডিএমএফ ডিগ্রি করেননি এবং তার নেই কোন ডিগ্রির সার্টিফিকেট। এ সময় নির্বাহী অফিসার তার ব্যাগ চেক করলে বেড়িয়ে আসে আরও ভয়ানক তথ্য।

তার ব্যাগ থেকে বের হয় রোগীর প্রেসক্রিপসনের সেট (কোন রোগ হলে কোন ওষুধ দেওয়া হবে)। সেখানে রোগের লক্ষণ বিবরণসহ কি ওষুধ দেওয়া হবে তার তালিকা লেখা রয়েছে। এই তালিকা তিনি যে ডাক্তারের কম্পাউন্ডার হিসেবে কাজ করেছেন তার করে দেওয়া এবং সে মোতাবেক তিনি রোগীদের চিকিৎসা দিতেন।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও আব্দুল্লাহ-আল-মামুন জানান, বড় ধরণের কোন অঘটন ঘটার আগেই আমরা অপরাধীকে ধরতে পেরেছি। অপরাধী তার সব দোষ স্বীকার করায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com