শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বাংলাদেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন হয়েছে : বিশেষজ্ঞগণ

  • আপডেট সময় শনিবার, ১৮ জুলাই, ২০২০, ৫.০৩ পিএম
  • ২৫২ বার পড়া হয়েছে

করোনাভাইরাস পরীক্ষার নামে প্রতারণা, জালিয়াতি এবং করোনার ভুয়া ও জালসনদ বিক্রির ঘটনায় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুন্ন হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞগণ। বাংলাদেশে বিদেশী কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থায় কর্মরতদের করোনা টেস্ট ও চিকিৎসার জন্য বাংলাদেশ সরকার নির্ধারিত রিজেন্ট হাসপাতালের নানা অনিয়ম ও দুর্নীতিতে পশ্চিমী দুনিয়াসহ নানা দেশের রাষ্ট্রীয় ও কূটনৈতিক মহলে অসন্তোষের সৃষ্টি হয়েছে।

এছাড়া করোনাভাইরাস পরীক্ষার নামে প্রতারণা ও এ নিয়ে গ্রেফতারের একাধিক খবরা-খবর ব্যাপকভাবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, যেমন- সিএনএন, বিবিসি, নিউইয়র্ক টাইমস, আল-জাজিরা, দ্য গার্ডিয়ান, আরবনিউজ, ব্যাংকক পোস্টসহ বিশ্বের নানা দেশের অসংখ্য সংবাদ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়েছে। ইতালি সরকার প্রকাশ্যে বিবৃতি দিয়েছে এবং কিছু বিধি-নিষেধ জারিও করেছে। যদিও বাংলাদেশ সরকার এর পাল্টা জবাবও দিয়েছে। এসবের কারণে ভবিষ্যতে বাংলাদেশকে আন্তর্জাতিক দুনিয়ায় বেশ বড় ধরনের চাপ ও সংকটের মধ্যে পড়তে হবে বলে মনে করেন ঢাকায় বিশেষজ্ঞ ও বিশ্লেষকগণ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং করোনা বিষয়ক সাম্প্রতিক এসব ঘটনাবলীর একজন পর্যবেক্ষক ড. শাহাব এনাম খান এ সম্পর্কে বলেন, পুরো ঘটনাই বাংলাদেশের অবস্থানকে আন্তর্জাতিক পর্যায়ে দুর্বল করে দেবে।

বিশেষজ্ঞগণ বলছেন, বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য সরকারকে অবিলম্বে যথাযথ ভূমিকা গ্রহণ করতে হবে। না হলে আন্তর্জাতিক বাণিজ্য, অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ক্ষতির মুখে পড়বে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com