শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বন্যায় দূর্ঘটনা রোধে গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির সতর্কবার্তা

  • আপডেট সময় বুধবার, ১৫ জুলাই, ২০২০, ২.১০ পিএম
  • ৩১৭ বার পড়া হয়েছে

এইচ আর হিরু গাইবান্ধাঃ টানা বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ী ঢলে গাইবান্ধার প্রায় সকল নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এরই মধ্যে ব্রহ্মপুত্র,তিস্তা ও ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বন্যার সৃষ্টি হয়েছে।
এ বন্যা পরিস্থিতিতে গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি পানিবন্দি মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন, দুর্ঘটনা ঠেকাতে
বন্যার সময় বৈদ্যুতিক খুঁটি ও বৈদ্যুতিক সরঞ্জামাদি থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।
এক বার্তায় তারা জানায়, বৃষ্টির পানিতে পোল এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি ভিজে গিয়ে বিদ্যুৎ পরিবাহী হয়।
পল্লী বিদ্যুৎ সমিতি বলছে, বৈদ্যুতিক খুঁটি এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি থেকে নিজে দূরে থাকার পাশাপাশি অন্যদেরকেও দূরে থাকার পরামর্শ দিতে দিতে হবে।
গৃহপালিত জীবজন্তু যাতে বিদ্যুতের স্পর্শে না আসতে পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। বর্ষা এবং বন্যার কারণে পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে বৈদ্যুতিক তারের দূরত্ব কমে গিয়ে নৌকার ছই কিংবা লগি বৈঠার সংস্পর্শে এসে দুর্ঘটনা ঘটতে পারে এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। কোন মানুষ বৈদ্যুতিক তারে আটকে গেলে তাকে মুক্ত করার জন্য খালি হাতে স্পর্শ না করে শুকনো কাঠ বা বাঁশ ব্যবহার করা যেতে পারে। যথা শিগগির সম্ভব একজন ইলেকট্রিশিয়ানের সাহায্য গ্রহণ করার বিষয়ে আহ্বান জানানো হয়েছে।
এছাড়া কোনও বৈদ্যুতিক খুঁটি হেলে পড়লে, তার ছিঁড়ে গেলে কিংবা কোনও দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে কাছের পল্লী বিদ্যুৎ অফিসকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বর্তমানে দেশের সর্বত্র মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বৃষ্টির পানিতে পোল এবং বৈদ্যুতিক সরঞ্জামাদি ভিজে গিয়ে বিদ্যুৎ পরিবাহী হয়। এ সময় কোনও মানুষ কিংবা গবাদি পশু বৈদ্যুতিক খুঁটি কিংবা অন্যান্য সরঞ্জামাদির সংস্পর্শে আসলে তড়িতাহত হয়ে দুর্ঘটনার শিকার হতে পারেন। এমনকি এ সকল দুর্ঘটনায় মৃত্যুও ঘটতে পারে। এ পরিস্থিতিতে কিছু সতর্কতা অবলম্বনের জন্য জনসাধারণকে অনুরোধ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি গাইবান্ধা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com