শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে নামাজরত অবস্থায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

  • আপডেট সময় সোমবার, ১৩ জুলাই, ২০২০, ১২.০৯ এএম
  • ৩৩৫ বার পড়া হয়েছে
মো:সোহেল রানা,নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে নামাজ পড়া অবস্থায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী সামছুন নাহারের   (৪০) নিহত হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেল ৫ টায় জেলার রাণীনগর উপজেলার আতাইকুলা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্ত্রীকে ছুরিকাঘাত করে মেরে ফেলেছে পাষন্ড স্বামী সিরাজুল ইসলাম আতাইকুলা মধ্যপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আতাইকুলা মধ্যপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৮)   ও   তার   স্ত্রী   সামছুন   নাহারের   (৪০)   সঙ্গে   দীর্ঘদিন   যাবত পারিবারিক কলহ চলছিলো। রবিবার বিকেলে সামছুন নাহার নিজ ঘরে আসরের নামাজ পড়ার সময় তার স্বামী পেছন দিক থেকে ছুরিকাঘাত করে। এসময় বিষয়টি বাড়ির অন্য সদস্যরা জানতে পেরে স্ত্রী সামছুন নাহারকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে ছুরিকাঘাত করে পালানোর সময়  গ্রামবাসীরা সিরাজুলকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান ঘাতক সিরাজুল ইসলামকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোর্পদ করা হবে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com