শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০, ১০.৫৪ পিএম
  • ২৪০ বার পড়া হয়েছে

চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। একদিনে মৃত্যু হয়েছে আরও ৬ জনের।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ২৫৯ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন শনাক্তদের মধ্যে ১৭৬ জন নগরের ও ৮৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে ১১ হাজার ৩১ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৬৭৮ জন নগরের ও ৩ হাজার ৩৫৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রাম নগরে ৫ জন ও উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২১০ জন, এরমধ্যে ১৫০ জন নগরের ও ৬০ জন উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানিয়ে বলেন, বুধবার রাত পর্যন্ত চট্টগ্রামের সরকারি-বেসরকারি ৬টি ল্যাবে ১ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে ২৬৫ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তারমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭০ জনের নমুনা পরীক্ষা করে ৩৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে নগরের ১১ জন ও বিভিন্ন উপজেলার ২৮ জন আছেন।
ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৭৬ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ১৪ জন নগরের ও ২৪ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৩৭ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জনের দেহে করোনা মিলেছে, এর মধ্যে ৩৬ জন নগরের ও ৬ জন বিভিন্ন উপজেলার।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ২০৬ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ২৮ জনের করোনা মিলেছে। এর মধ্যে ২১ জন নগরের ও ৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
অন্যদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩২ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে, এর মধ্যে নগরের ৩১ জন ও উপজেলার ৭ জন আছেন। বেসরকারি শেভরণ ল্যাবে ২৪৪ জনের নমুনা পরীক্ষা করে ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬৩ জন নগরের ও ১১ জন উপজেলার বাসিন্দা। তবে বুধবার কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের কারও নমুনা পরীক্ষা হয়নি।
উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৮৩ জনের মধ্যে লোহাগাড়ার ৪, সাতকানিয়ার ৬, বাঁশখালীর ৩, চন্দনাইশের ৮, পটিয়ার ৫, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ৪, রাউজানের ১৭, ফটিকছড়ির ৪, হাটহাজারীর ২০, মিরসরাইয়ের ৬ ও সীতাকুন্ডের ৪ জন আছেন।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১৮ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১ হাজার ৩২৪ জন করোনা রোগী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com