শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গাইবান্ধায় গুরুত্বপুর্ণ স্থাপনা রক্ষায় মানব বন্ধন

  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২০, ৫.২৮ পিএম
  • ২৭৫ বার পড়া হয়েছে

এইচ আর হিরু গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার বরিশালের ইউনিয়নের ভগবানপুর (কোমরপুর) গ্রামে সাবেক বরিশাল ইউনিয়ন পরিষদ , দাতব্য চিকিৎসালয় , প্রাথমিক বিদ্যালয় ও কৃষি বিভাগের ব্লক সুপার ভাইজারের অফিসের পার্শ^বতী এলাকায় ৭৩ শতাংশ জমি যাহা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজরিত ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক জায়গাটি লিজ প্রদানের প্রতিবাদ এবং গুরুত্বর্পূণ ওই স্থানকে রক্ষা করার দাবিতে রোববার এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. লতিফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম মুক্তা, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আন্জুমান আরা রিক্তা, সাজেদুর রহমান, মোজা মিয়া, খোকা মিয়া, সাংবাদিক রফিকুল ইসলাম, প্রাক্তন চেয়ারম্যান মাহমুদুল হক সহ বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সাংবাদিক সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ১৯৭০ সালের জাতীয় নির্বাচনী প্রচারনা কালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গাইবান্ধা ও রংপুরের নির্বাচনী জনসভায় যোগদানের উদ্দ্যোশে বরিশাল ইউনিয়নের এই ভগবানপুর এই মাঠে এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন । তার এই জনসভার পূর্বে গাইবান্ধা ৩ আসনের (১৯৬২, ৬৭,৭০ সালের) তৎকালীন এমপি ও মুক্তিযুদ্ধের সংগঠক বঙ্গবন্ধুর সহকর্মী মরহুম আজিজুর রহমান বিএসসি রহমানের বাসভবনে বিশ্রাম নেন।
বক্তারা বলেন বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানের প্রস্তাবিত তথাকথিত লিজ বাতিল করে জনগুরুত্বপূর্ণ এই ঐতিহাসিক জায়গাটিতে বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত রয়েছে। তাই এখানে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, মুক্তিযুদ্ধের স্মৃতি স্থাপন সহ জনকল্যাণ মূলক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হ্স্তক্ষেপ কামনা করা হয়

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com