শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে সড়ক সন্ত্রাসে নিহত-১, আহত-১

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০, ১১.৩৫ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে আনন্দ বাসের ধাক্কায় মটরসাইকেল আরোহী শুভ (১৭) নিহত হয়েছে। এসময় মটরসাইকেলে থাকা তাঁর ভাই ফাহাদ (১৩) মারাত্নক আহত হয়েছেন।নিহতের পরিবারে শোকের মাতম চলছে।
আজ রায়পুর-ফরিদগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত শুভ রায়পুর উপজেলা ৫নং চরপাতা ইউনিয়নের (আমিন বাজার) বরকন্দাজ বাড়ির আবুল কালামের ছেলে এবং আহত ফাহাদ ও একই বাড়ির মিজানুর রহমানের সন্তান।
স্থানীয়রা জানায়, রায়পুর থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আনন্দ বাস ঢাকা মেট্রো – ১১০১ ফরিদগঞ্জ সড়কের (গৃদকালন্দিয়া বাজারের দক্ষিনে ) কাজীবাড়ী নামক রাস্তার মাথায় সামনের এক চলন্ত মটরসাইকেলকে পেঁছন থেকে সজোরে ধাক্কা মারলে মটরসাইকেল আরোহী শুভ তার খালাত ভাই ফাহাদকে নিয়ে মটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে মারাত্নক আহত হয়।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করে। মারাত্মক আহত শুভ’র খালাতো ভাইয়ের অবস্থার অবনতিতে তাকে পরিবারের লোকজনের সহায়তায় ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অপরদিকে মটরসাইকেল আরোহী শুভকে ধাক্কা দেওয়া আনন্দ বাস দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে প্রত্যক্ষ দর্শীরা জানায়।
নিহত শুভ’র পরিবারের লোকজন জানায়, সকালে শুভ তার খালাতো ভাইয়ের মটরসাইকেল নিয়ে অপর আরেক খালাতো ভাই ফাহাদকে নিয়ে গৃদকালন্দিয়া বাজারে নাস্তা করতে যাচ্ছিল, পথিমধ্যেই তারা এই দুর্ঘটনার শিকার হয়। শুভ’র বাবার গৃদকালন্দিয়া বাজারে টেইলার্সের দোকান রয়েছে।
ঘটনার খবর জানতে পেরে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উক্ত থানার সাব ইন্সপেক্টর আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে এই প্রতিবেদককে বলেন, আমরা দুর্ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে এসে পৌঁছাই, নিহতের পরিবার আসার অপেক্ষায় রয়েছি। মামলার প্রস্তুতি চলছে।
এবিষয়ে জানতে রায়পুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তোতা মিয়া মুঠোফোনে বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com